×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৩৭৩ জন।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে ৩২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় ১৫৫ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১১১ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজারের অধিক যাত্রী

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজারের অধিক যাত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App