×

স্বাস্থ্য

আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকা এলো দেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৮:৫৪ পিএম

জাপান থেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া পঞ্চম চালান হিসেবে এসব টিকা শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

নতুন পাঠানো এসব টিকা দেশে পৌঁছানোর মধ্য দিয়ে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ৩০ লাখেরও বেশি করোনা টিকা পেল বাংলাদেশ।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালান আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। গত ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় আসে এবং সর্বশেষ গত ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাঠায় জাপান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App