×

স্বাস্থ্য

স্কুল খোলার আগের দিন করোনায় ৪৮ মৃত্যু, শনাক্তের হার ৭.০৩%

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩১ পিএম

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৬ হাজার ৮৮০ জন এ মহামারিতে প্রাণ হারিয়েছেন। একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন রোগী। এ দিন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭.০৩%।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন। এ সময় ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৪৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৬ জন এবং পুরুষ ২২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১২ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ৪ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App