ইতিহাসের পাতায় আজকের দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:১৪ এএম
ছবি: সংগৃহীত
প্রজন্মের চেতনা ও প্রেরণার সবচেয়ে বড় বাতিঘর হলো ইতিহাস। এই ইতিহাসই আমাদের নতুন পথের দিশা দেখায়। আজ ইতিহাসের পাতায় তেমনই এক বিশেষ দিন। আজকের এই তারিখেই পৃথিবীতে এসেছিলেন বহু গুণী মানুষ, আর ঘটেছিল বিশ্ব কাঁপানো সব ঐতিহাসিক ঘটনা।
রোববার (১৯ জুলাই) ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।
ঘটনাবলী
১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।
১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।
১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।
১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।
১৯৬৯ - ভারতে প্রথম ১৪ টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র ।
২০১৮ - ইসরায়েলের পার্লামেন্ট দেশটিকে “ইহুদি জনগণের রাষ্ট্র” বলে ঘোষণা দেয়।
জন্ম
১৮২২ কেমব্রিজের রাজকুমারী অগাস্টা
১৮২৭ - মঙ্গল পাণ্ডে,১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী ভারতীয় সৈনিক।
১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।
১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।
১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
১৯০০- শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক।
১৯১৩ - অমল সেন,তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী।
১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।
১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী।
১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী (দশম জাতীয় সংসদ)।
১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।
১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।
১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক।
২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশী কবি, কলামিস্ট ও লেখক।
২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশী লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।
২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী।
২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার।
২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।
