×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:১৩ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস মানেই এক প্রজন্মের চেতনা ও প্রেরণার আলোকবর্তিকা, যা নতুন দিনের পথ দেখায়। ইতিহাসের পাতায় আজ তেমনই এক বিশেষ দিন। এই দিনে যেমন জন্ম নিয়েছেন কালজয়ী সব গুণী ব্যক্তিত্ব, তেমনই ঘটেছিল পৃথিবীকে নাড়া দেওয়া বহু আলোচিত ঐতিহাসিক ঘটনা।

শনিবার (২৫ জুলাই)  ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

ঘটনাবলী

১২১৫ - দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৪০৯ - সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু।

১৫৮১ - হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৭৬৩ - মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।

১৭৯৪ - ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।

১৭৯৯ - আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।

১৮১৪ - জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।

১৮৪৮ - অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৯৪ - চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৯০৯ - লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।

১৯৩৮ - ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।

১৯৪৩ - মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৪৬ - প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।

১৯৪৮ - পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।

১৯৫৭ - ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।

১৯৬৯ - কলকাতার ভি আই পি রোডের নামকরণ হয় নজরুল ইসলাম সরণি।

১৯৭৫ - বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।

১৯৭৮ - মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।

১৯৭৯ - জার্মানির কান শহরে ফিলিস্তিনী সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।

১৯৯৩ - দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।

২০০৭ - প্রতিভা পাতিল, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

১১০৯ - ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা।

১৭৯৭- ডাচেস অব কেমব্রিজ রাজকুমারী অগাস্টা।

১৮৪৪ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক।

১৮৭৫ - জিম করবেট, ইংলিশ শিকারী ও সংরক্ষনবাদী প্রকৃতিবিদ।

১৮৯২ - প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার।

১৮৯৪ - ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা।

১৮৯৪ - গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্‌স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী।

১৮৯৯ - চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন।

১৯০১ - মনোজ বসু, ভারতীয় বাঙালি সাহিত্যিক।

১৯০৫ - ইলিয়াস ক্যানেটি নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার।

১৯০৮ - বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯২০ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী।

১৯২২ - লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুডএনাফ।

১৯২৩ - সুইডিশ লেখক মারিয়া গ্রিপ।

১৯২৯ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ।

১৯৩০ - মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ - গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি।

১৯৩৯ - আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশী শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব।

১৯৫৬ - ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।

১৯৭৪ - রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।

১৯৮৬ - হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৮ - পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৯৫ - মারিয়া সাক্কারি, গ্রীক টেনিস খেলোয়াড়।

২০০০ - মৈথিলী ঠাকুর, ভারতীয় গায়িকা।

মৃত্যু

১৮৩৪ - স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।

১৮৪৩ - চার্লস ম্যাকিনটোস, স্কটিশ রসায়নবিদ এবং উদ্ভাবক।

১৯০৯ - আম্মেম্বল সুব্বা রাও পাই, ভারতীয় আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা।

১৯৩৬ - জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট।

১৯৫৩ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী।

১৯৬৩ - ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি।

১৯৭৩ - লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী।

১৯৮০ - বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক।

১৯৮৬ - ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।

২০০২ - সৈয়দ আলী আহসান, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, অনুবাদক এবং প্রাবন্ধিক।

২০০৩ - জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা।

২০১৪ - বেবী মওদুদ বাংলাদেশী সাংবাদিক ও সংসদ সদস্য।

২০২০ - পিটার গ্রিন, ইংরেজি ব্লুজ রক গিটারিস্ট, গায়ক-গীতিকার এবং ফ্লিটউড ম্যাকের প্রতিষ্ঠাতা।

২০২২ - পল সোরভিনো, আমেরিকান অভিনেতা।

২০২৪ - শাফিন আহমেদ, বাংলাদেশী সংগীত শিল্পী এবং সুরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App