ইতিহাসের পাতায় আজকের দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:০৭ এএম
ছবি: সংগৃহীত
ইতিহাস শুধুই অতীতের গল্প বলে না, এটি এক প্রজন্মের চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক, যা প্রতিটি নতুন দিনের পথ দেখায়। আজকের দিনটিও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায়। এই বিশেষ দিনটিতে একদিকে যেমন জন্ম নিয়েছেন কালজয়ী সব গুণী মনীষী, তেমনি ঘটেছিল বিশ্ব তোলপাড় করা বহু ঐতিহাসিক ঘটনা।
শনিবার (১ আগস্ট) ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।
ঘটনাবলী
১৪৯৮ - ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেন।
১৬৪৮ - সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পায়।
১৬৭২ - ব্রিটিশ বিচারব্যবস্থা চালু হয়।
১৬৯৮ - ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩ - ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ - যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪ - ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১ - দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪ - প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
১৯১৪ - জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯২০ - ইস্টবেঙ্গল ভারতের পেশাদার ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ - ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।
১৯৬০ - আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪ - বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৬৭ - পূর্ব জেরুসালেমকে গ্রহণ করে নেয়।
১৯৭১ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পেরু।
১৯৭৫ - ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু হয়।
জন্ম
১৭৪৪ - জঁ-বাতিস্ত লামার্ক, ফরাসি সৈনিক, প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ।
১৮৬১ - স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
১৮৬৮ - মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ।
১৮৮১ - অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়, বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক।
১৮৮৫ - গেয়র্গ ডে হেভেসি, হাঙ্গেরীয়-জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৮৯৫ - গোপালচন্দ্র ভট্টাচার্য, বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ।
১৯১৫ - মোমতাজ আলী খান, বাংলাদেশি লোকসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার।
১৯১৯ - মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯১৯ - স্ট্যানলি মিডলটন, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯২২ - এ কে নাজমুল করিম, বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী।
১৯২৪ - ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট খেলোয়াড় ও জামাইকান সিনেটর।
১৯২৮ - এম আর খান, বাংলাদেশি অধ্যাপক, চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ।
১৯৩০ - ফজলুল হালিম চৌধুরী - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো।
১৯৩৩ - মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি।
১৯৩৫ - জিওফ পুলার, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৯৩৮ - নাজমুল হক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
১৯৪০ - মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
১৯৪২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী।
১৯৪৬ - খুরশিদ আলম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৪৮ - মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৫৫ - অরুণ লাল, ভারতীয় ক্রিকেটার।
১৯৫৬ - মোহন রায়হান, বাংলাদেশী কবি
১৯৬২ - আবু সাইয়ীদ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
১৯৬৩ - দেমিয়ান বিচির, মেক্সিকান-মার্কিন অভিনেতা।
১৯৬৫ - স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
১৯৯৭ - নিগার সুলতানা, বাংলাদেশি প্রমিলা ক্রিকেট খেলোয়াড়।
মৃত্যু
৩০ খ্রিস্টপূর্বাব্দ - মার্ক অ্যান্টনি, রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
১১৩৭ - ফ্রান্সের ষষ্ঠ লুই
১৮৪৬ - দ্বারকানাথ ঠাকুর, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রতিষ্ঠাতা, ব্যবসায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা।
১৯১১ - কনরাড ডুডেন, জার্মান ভাষাতাত্ত্বিক।
১৯২০ - বাল গঙ্গাধর তিলক, ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী।
১৯২৯ - রমেশচন্দ্র ভট্টাচার্য, ভারতীয় বাঙালি শিক্ষক বিজ্ঞানী।
১৯৪৪ - ম্যানুয়েল এল. কুয়েজন, ফিলিপিনো রাজনীতিবিদ।
১৯৭০ - অটো ভারবুর্গ, নোবেলজয়ী জার্মান শারীরতত্ত্ববিদ এবং চিকিৎসক।
১৯৭৭ - জহর রায়, বাংলা চলচ্চিত্রের ভারতীয় বাঙালি কৌতুকাভিনেতা।
১৯৮২ - জ্যোতিরিন্দ্র নন্দী,বাঙালি সাহিত্যিক।
১৯৮৫ - স্যান্ডি বেল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৮৭ - আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের ২য় রাষ্ট্রপতি।
১৯৯৯ - নীরদচন্দ্র চৌধুরী, ব্রিটিশ ভারতের বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
২০০০ - আলী সরদার জাফরি, ভারতের প্রখ্যাত উর্দু কবি।
২০০৫ - ফাহাদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।
২০০৯ - কোরাজন অ্যাকুইনো, ফিলিপিনো রাজনীতিবিদ।
২০১৪ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশের ৭ম ডেপুটি স্পিকার।
২০২০ - উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
২০২১ - আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পন্ডিত এবং লেখক।
