×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস কেবল অতীতের গল্প বলে না, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। আজকের দিনটিও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায়। একাধারে যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন, তেমনই জন্ম দিয়েছেন কালজয়ী সব মনীষীদের।

রোববার (৯ আগস্ট) ২৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া  উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

আরো পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঘটনাবলী

১১৭৩ - পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৬৫৫ - লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।

১৮১০ - নেপোলিয়ান ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

১৮৩১ - প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।

১৮৪২ - মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়।

১৯০২ - সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১০ - আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন।

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯১৯ - ইরান ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ -  মহাত্মা গান্ধীর  আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।

১৯৫৮ - আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয় ।

১৯৬৫ - সিঙ্গাপুর-এর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ।

১৯৭৪ - ওয়াটারগেট কেলেংকারীর কারণে রিচার্ড নিক্সন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।

১৯৭৫ - পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার)আগমণ ঘটে।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

২০২৪ - কলকাতায় এক ডাক্তার পড়ুয়া ছাত্রীর ধর্ষণ।

জন্ম

১৬৩১ - জন ড্রাইডেন, ইংরেজ কবি ও অনুবাদক।

১৭৭৬ - আমেদেও অ্যাভোগাড্রো, ইতালীয় রসায়নবিদ।

১৮৯৬ - জঁ উইলিয়াম ফিস পিয়াজেঁ, সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৯৭ - টেড ব্যাডকক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৮৯৯ - পি. এল. ট্র্যাভার্স, অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।

১৯১১ - উইলিয়াম আলফ্রেড ফাওলার, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৪ - টভে জ্যানসন, ফিনিশ লেখক।

১৯২৭ - মার্ভিন লী মিন্সকি, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯২৭ - রবার্ট শ - ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৩১ - মারিও জাগালো, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।

১৯৩৬ - বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।

১৯৩৯ - রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪৪ - স্যাম এলিয়ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ - ফরহাদ মজহার, বাংলাদেশী কবি, কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৩ - জ্যাঁ মারসেল তিরোল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৫ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার।

১৯৫৭ - মেলানি গ্রিফিথ, মার্কিন অভিনেত্রী।

১৯৬১ - জন কি, নিউজিল্যান্ডের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ - হুইটনি হিউস্টন, আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৬৮ - এরিক ব্যানা, অস্ট্রেলীয় অভিনেতা ও কৌতুকাভিনয়শিল্পী।

১৯৭৩ - ফিলিপ্পো ইনজাঘি, ইতালিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৬ - আউড্রেয় টাউটোউ, ফরাসি মডেল ও অভিনেত্রী।

১৯৭৫ - সুপারস্টার মহেশ বাবু, ইন্ডিয়ান তেলুগু ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, ফরাসি ফুটবলার।

১৯৮২ - টাইসন গে, মার্কিন স্প্রিন্টার।

১৯৮৫ - অ্যানা কেন্ড্রিক, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৯৩ - দীপা কর্মকার, ভারতীয় শৈল্পিক জিমন্যাস্ট।

মৃত্যু

১১৭ - টরাজান, রোমান সম্রাট।

৩৭৮ - ভালেন্স, রোমান সম্রাট।

৮৩৩ - আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১৫৩৪ - টমাস কাজেটান, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৮৮৬ - স্যামুয়েল ফার্গুসন, আয়ারল্যান্ডীয় কবি।

১৯১৯ - রুগেরো লেওনকাভালো, ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।

১৯৩২ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ, ফিল্ডস পদকের প্রতিষ্ঠাতা।

১৯৪৩ - চাইম সউটিনে, বেলারুশীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৪৬ - আলবার্ট এডওয়ার্ড আর্নেস্ট বার্ট ভগলার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৯৪৮ - হুগো বস, জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী।

১৯৬২ - হেরমান হেস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত সুইজারল্যান্ডীয় কবি ও চিত্রকর।

১৯৬৯ - সেসিল ফ্র্যাংক পাওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৬৯ - শ্যারন টেট, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৭০ - ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯৭৫ - দিমিত্রি শোস্টাকোভিচ, রুশ পিয়ানোবাদক ও সুরকার।

২০০০ - জন হারসানয়ি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।

২০০৬ - ফিলিপ ই. হাই, ইংরেজ লেখক।

২০০৮ - বার্নি ম্যাক, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

২০০৮ - মাহমুদ দারউইশ, ফিলিস্তিনি লেখক ও কবি।

২০১২ - মেল স্টুয়ার্ট, মার্কিন পরিচালক ও প্রযোজক।

২০২০ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে আলোচনায় যে চার নেতা: রাজনীতিতে কার কী অবদান

রাষ্ট্রপতি পদে আলোচনায় যে চার নেতা: রাজনীতিতে কার কী অবদান

জুয়ার আসর বসিয়ে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

জুয়ার আসর বসিয়ে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল

আটকে পড়া বিমানের ফ্লাইট উদ্ধারে রোমে পৌঁছাল প্রকৌশলী দল

৫ সন্তানের জননীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

৫ সন্তানের জননীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App