ইতিহাসের পাতায় আজকের দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত
ইতিহাস কেবল অতীতের গল্প বলে না, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। আজকের দিনটিও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায়। একাধারে যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন, তেমনই জন্ম দিয়েছেন কালজয়ী সব মনীষীদের।
সোমবার (১০ আগস্ট) ২৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।
আরো পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ঘটনাবলী
১৬৭৫ - রয়্যাল গ্রীনউইচ মানমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
১৮২১ - মিসৌরি মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪তম রাজ্যে পরিণত হয়।
১৯১১ - ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
১৯১৩ - বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
১৯১৪ - অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র্ চুক্তি (Traité de Sèvres) স্বাক্ষরিত।
১৯৩৭ - চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ধরে ঐ দেশ দু’টির মধ্যে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ চলে ।
১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
১৯৫০ - কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের নামকরণ হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
১৯৯৯ - পাকিস্তান বিমানবাহিনীর একটি ফরাসি সামুদ্রিক নজরদারি আটলান্টিক বিমান ভারতীয় বিমানবাহিনী দ্বারা গুলি করে নামানো হয় ।
জন্ম
১৭৪০ - ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড (সুরকার)।
১৮১০ - ক্যামিলো বেনসো, ইতালির রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
১৮৬০ - ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে।
১৮৭৪ - হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
১৮৯৪ -ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।
১৯০২ - আর্নে টিসেলিয়ুস, নোবেল জয়ী সুইডিশ রসায়নবিদ।
১৯১৩ - পদার্থবিদ্যায় নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ওলফগ্যাং পল।
১৯১৭ - ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।
১৯২৩ - এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
১৯৩৬ - ইলা বসু প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী।
১৯৬৩ - ফুলন দেবী, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৭৪ - হাইফা আল-মনসুর, সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
১৯৭৩ - হাভিয়ের জানেত্তি, আর্জেন্টাইন ফুটবলার।
১৯৯০ - লুকাস টিল, আমেরিকার অভিনেতা।
২০০৫ - রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভারতের দাবাড়ু।
মৃত্যু
৮৪৭ - আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
১৭২৩ - গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
১৭৫৯ - ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
১৯১৫ - আণবিক সংখ্যার তত্ত্ব ,এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা, হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।
১৯৬৬ - সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি আবহাওয়াবিজ্ঞানী এবং ভারত সরকারের ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রথম ভারতীয় মহাপরিচালক। আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
১৯৭৫ - বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮০ - ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
২০০২ - ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
২০০৮ - আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
২০২১ - মাকি কাজি। অঙ্কের খেলা সুডোকুকে জনপ্রিয় করে তোলা এই মানুষটি পরিচিত ‘সুডোকুর গডফাদার’।
