×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস কেবল অতীতের গল্পই বলে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। ইতিহাসের পাতায় আজকের দিনটিও এক অনন্য অধ্যায়। এদিন যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী, তেমনই জন্ম নিয়েছেন কালজয়ী সব মনীষী।

সোমবার (১৭ আগস্ট) ২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া  উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

আরো পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঘটনাবলী

১৮১৫ - কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।

১৮৩৬ - ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।

১৯০১ - বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।

১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।

১৯১৮ - বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।

১৯৪৫ - হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।

১৯৪৫ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ - ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে।

১৯৬০ - আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।

১৯৮২ - জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।

১৯৮৭ - ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।

১৯৮৮ - পাকিস্তানের সামরিক শাসক জেনালের জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।

২০০৫ - বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

২০০৬ - পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন - পুরুষদের একক ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল খেলা। একই দিনে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জার্মানির ব্রিটা স্টিফেন ২৪.০৬ সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক পান।

জন্ম

১৭৬১ - উইলিয়াম কেরি ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।

১৮০১ - ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক।

১৮৬৬ - মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৮৭৮ - রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৮৭৯ - স্যামুয়েল গোল্ডউইন, পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক।

১৯২০ - সুনীলকুমার মুখোপাধ্যায় , নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ।

১৯৩০ - ইংরেজ কবি টেড হিউঘেস

১৯৩২ - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।

১৯৩২ - মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৪০ - শবনম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৪৩ - রবার্ট ডি নিরো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, ও পরিচালক।

১৯৭২ - হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

১৯৯১ - অস্টিন বাটলার, একজন মার্কিন অভিনেতা।

১৯৯২ - পেইজ (কুস্তিগির), একজন ইংরেজ পেশাদার কুস্তিগির এবং অভিনেত্রী।

১৯৯৩ - সিন্তা লরা, ইন্দোনেশিয়ান-জার্মান অভিনেত্রী, ইলেক্ট্রোপপ গায়িকা এবং মডেল।

১৯৯৩ - এদেরসন মোরায়েস, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ - টাইসা ফারমিগা, একজন আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৩০৪- সম্রাট গো-ফুকাকুসা জাপানের ৮৯তম সম্রাট।

১৭৮৬ - প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।

১৮৫০ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি।

১৯০৮ - রাদ্বয়ে ডোমানোভিচ, একজন সার্বিয় লেখক, সাংবাদিক এবং শিক্ষক।

১৯০৯ - মদন লাল ধিংড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবীর ফাঁসি হয়।

১৯৪৯ - পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৬৯ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৭৩ - মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন।

১৯৮৪ - আচার্য চিন্ময় লাহিড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

১৯৮৮ - মুহাম্মদ জিয়া-উল-হক, ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট জেনারেল ছিলেন।

২০০৪ - নিমাইসাধন বসু বিশিষ্ট ইতিহাসবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

২০০৬ -শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশী কবি।

২০০৬ - আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।

২০২০ -

পণ্ডিত যশরাজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

নিশিকান্ত কামাত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্জনের চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

সরকার গঠনের ৬ মাস অর্জনের চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার খরচ সরকার বহন করবে

প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার খরচ সরকার বহন করবে

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App