ইতিহাসের পাতায় আজকের দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি: সংগৃহীত
ইতিহাস কেবল অতীতের গল্পই বলে না, বরং প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। ইতিহাসের পাতায় আজকের দিনটিও এক অনন্য অধ্যায়। এদিন যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী, তেমনই জন্ম নিয়েছেন কালজয়ী সব মনীষী।
শনিবার (২২ আগস্ট) ৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।
আরো পড়ুন: শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ
ঘটনাবলী
১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ - জার্মান নাৎসি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
২০০৯ - কলকাতা পাতাল রেলের টালিগঞ্জ স্টেশন নাম পরিবর্তন করে কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের নামে উৎসর্গ করা হয়।
জন্ম
১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।
১৮৭৪ - মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭ - এ কে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।
১৮৯৪ - রমেশচন্দ্র সেন, প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ।
১৯০২ - লেনি রিফনশ্টাল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১১ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক।
১৯১৫ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।
১৯২০ - রে ব্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।
১৯৩৯ - ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।
১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
১৯৫৮ - মুকুল চৌধুরী, বাংলাদেশী কবি ও গীতিকার।
১৯৬০ - ফজলুর রহমান বাবু, একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী।
১৯৬৩ - টোরি আমস, মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
১৯৭১ - কে এম মোশাররফ করিম, একজন বাংলাদেশী অভিনেতা।
১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
১৯৮৫ - রুমানা রশীদ ঈশিতা, বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা।
১৯৯১ - ফেদেরিকো মাচেডা, ইতালীয় ফুটবলার।
মৃত্যু
১৮১৮ - ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৮৫০ - নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি।
১৯০৪ - কেট শপ্যাঁ, মার্কিন ছোটগল্পকার ও ঔপন্যাসিক। ।
১৯২২ - মাইকেল কলিন্স, আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
১৯৩২ - মনোরঞ্জন ভট্টাচার্য,অগ্নিযুগের বিপ্লবী।
১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
১৯৭৭ - সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক।
১৯৭৮ - জোমো কেনিয়াত্তা, কেনিয়ার নেতা।
১৯৮২ - একনাথ রানাডে, ভারতের এক সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক।
১৯৮৬ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি।
২০০০ - অরুণ মিত্র বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।
২০০৫ - অমিতা সেন, সংগীত,নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী।
২০১৩ - আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০১৬ - সেল্লাপান রামানাথান, হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি।
২০২৪ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক।
