×

হলিউড

১ ঘণ্টার বেশি লিফটে আটকে ছিলেন অভিনেত্রী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৩:৩০ পিএম

১ ঘণ্টার বেশি লিফটে আটকে ছিলেন অভিনেত্রী!

জেনিফার গার্নার

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কন উৎসবে যোগ দিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। উৎসবের লিফটে ১ ঘণ্টার বেশি সময় আটকা ছিলেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুক্রবার (২৬ জুলাই) মুক্তি পেয়েছে মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এ ছবির জন্য উৎসবে যোগ দিয়েছিলেন গার্নার। কিন্তু বেরসিক লিফট অভিনেত্রীর কদর বোঝেনি। ফলে টানা ১ ঘণ্টা ১১ মিনিট লিফটে বন্দি থাকতে হয় তাকে।

আরো পড়ুন: যে কারণে আমেরিকায় যাচ্ছেন শাহরুখ খান

সে অভিজ্ঞতা তুলে ধরে গার্নার বলেন, আমি তো উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।

অভিনেত্রী জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তার ভাষ্যে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।

আটকা পড়ার ৪৫ মিনিট পর তারা জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চাইতে পেরেছিলেন বলে জানান অভিনেত্রী।

আরো পড়ুন: মায়ের জন্য যা করলেন শাহরুখপুত্র আরিয়ান

এদিকে প্রেক্ষাগৃহে তুমুল ব্যবসা করেছে গার্নারের ডেডপুল অ্যান্ড উলভারিন। মুক্তির পর প্রথম ৩ দিনেই আয়ের ঘরে তুলে নিয়েছে ২০৫ মিলিয়ন ডলার। সব মিলিয়ে সুসমের ডানায় ভর করে উড়ছেন অভিনেত্রী।

সূত্র: ভ্যারাইটি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App