×

ভারত

বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম

বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাবিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হলো। তবে বাংলাদেশ ইস্যুতে তাদের মধ্যে কি কি কথা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। বাংলাদেশ ইস্যু ছাড়াও এই দুই নেতা পাশ্চিম এশিয়া নিয়ে কথা বলেছেন।

আরো পড়ুন : ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনার ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেনি দুই দেশের সরকার। তবে যুক্তরাজ্যের হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয়ের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবে না।

গত সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

জানা গেছে, শেখ হাসিনার সঙ্গীরা নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশে ভারত ছাড়তে শুরু করেছেন। তবে তারা কে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

২৫ জুলাই দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App