×

ভারত

আরজি কর-কাণ্ড : ১৪ দিনের রিমান্ডে ধর্ষক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

আরজি কর-কাণ্ড : ১৪ দিনের রিমান্ডে ধর্ষক

ছবি : সংগৃহীত

ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ আগস্ট) তাকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করানো হয়। সেখানে তার পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছ সিবিআই। সেই অনুমতি দিয়েছেন আদালত। খবর আনন্দবাজারের।

শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদহ আদালতে হাজির করানো হয় ধর্ষককে। আদালতে সাংবাদিক এবং বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। আদালতে যখন শুনানি চলছে, তখন বাইরে বিচারের দাবিতে উঠেছে স্লোগান। অনেকে তার ‘ফাঁসি’ দাবি করেছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা দায়িত্ব পালন শেষে ওই দিন রাতে তিনি সেখানে বিশ্রাম নিতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহটি ছিল রক্তাক্ত, শরীরের নানা জায়গায় ছিল ক্ষতের চিহ্ন। এ ঘটনায় কলকাতার পাশাপাশি গোটা ভারতজুড়ে চিকিৎসকরা বিক্ষোভে ফেটে পড়েন, যেটি এখনো চলছে।

আরো পড়ুন : ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App