×

ভারত

বাংলাদেশকে জানিয়েই ফারাক্কার গেট খুলেছি: ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৮:৩২ এএম

বাংলাদেশকে জানিয়েই ফারাক্কার গেট খুলেছি: ভারত

ফারাক্কার গেট

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশে সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময়মত তথ্য শেয়ার করা হয়।  এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে। এক কথায় বাংলাদেশকে জানিয়েই ফারাক্কার গেট খুলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেছেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা/পদ্মায় ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে।

গঙ্গা নদীর অববাহিকার ক্যাচমেন্ট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে তিনি বলেছেন, ‌‌এটা বুঝতে হবে যে, ফারাক্কা কেবল একটি ব্যারেজ, ড্যাম নয়।  পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায়, তখন যে পরিমাণ পানির প্রবাহই হোক না কেন, তা বেরিয়ে যায়।’

এটা গঙ্গা/পদ্মা নদীর ওপর গেট বসিয়ে বানানো একটি কাঠামোমাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে মূল নদী থেকে ৪০ হাজার কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া যায়। আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানিপ্রবাহের ভারসাম্যও ঠিক থাকে।’

রণধীর জয়সওয়াল বলেন, ‌‌ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয়ভীতি ছড়াতে দেখছি।  তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App