×

ভারত

মনিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম

মনিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত ১

মনিপুরে রকেট হামলা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ‘সেভেন সিস্টার্সের’ মণিপুর রাজ্যে সশস্ত্র কুকি বিদ্রোহীদের রকেট হামলায় এক ব্যক্তি নিহত ও কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কুকিদের ছোড়া রকেটটি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কইরেং সিংয়ের বাড়িতে আঘাত হানে। মইরাং শহরে অবস্থিত ভারতের জাতীয় সামরিক জাদুঘর থেকে ১০০ মিটারের দূরে এটির অবস্থান।

রাজ্যের রাজধানী ইমফাল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলার মইরাং শহরে শুক্রবার এই হামলা হয়। খবর এনডিটিভির।

হামলায় প্রার্থনরত একজন সপ্ততিপর ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন, যার মধ্যে ১৩ বছর বয়সি এক কিশোরী রয়েছে। গত পাঁচ দিনে কুকি বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মইরং শহরটি গড়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় স্বাধুপানির আধার খ্যাত লোকতাক হৃদের তীরে।  মইরংয়ের এই সামরিক জাদুঘরটি নেতাজি সুভাস চন্দ্র বোসকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে।

১৯৪৪ সালের ১৪ এপ্রিল এই মইরংয়ে ভারতীয় সেনাবাহিনীর পতাকা ওড়ানো হয়েছিল। মাইরেমবাম কইরেং সিং স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি জেল খেটেছিলেন। পরে তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

এনডিটিভি আরো লিখেছে, জাদুঘরটি রকেট হামলার লক্ষ্য ছিল। স্থানীয় বাসিন্দারা বলেছেন, পাহাড়ের দিক থেকে রকেটটি এসেছে।

নিহত সপ্ততিপর ব্যক্তির নাম আরকে রাবেই, যিনি মেইতেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার প্রতিবেশীদের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, প্রার্থনার সময় রাবেইয়ের মাথায় রকেটটি আঘাত করে এবং সেখানেই তিনি মারা যান।

রকেট ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে মণিপুরের সব স্কুল শনিবার বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।  শুক্রবার বিষ্ণপুর জেলাতেই দুইবার রকেট হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা।

এ দিন সকালে চুরাচাঁদপুর জেলার পাহাড়ি এলাকা থেকে কুকিরা আরও দুটি রকেট ছোড়ে বলে তথ্য দিয়েছে মণিপুর পুলিশ।

এ ছাড়া পাহাড় থেকে বিদ্রোহীরা বিষ্ণুপুর জেলায় গুলিও চালিয়েছে, যার জবাবও দেওয়া হয়েছে, বলছে মণিপুর পুলিশ।

বৃহস্পতিবার রাতে ত্রংলাওবি এলাকার কুম্বি গ্রামে কয়েকটি ড্রোম হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। তাতে দুজন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর আসে। আহতদের মধ্যে ১২ বছর বয়নী বালিকাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App