×

ভারত

ওয়াশিংটন দূতাবাসে ভারতীয় কর্মকর্তার ‘রহস্যজনক’ মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

ওয়াশিংটন দূতাবাসে ভারতীয় কর্মকর্তার ‘রহস্যজনক’ মৃত্যু

মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই ভারতীয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

শুক্রবার ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস জানায়, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই,  বুধবার সন্ধ্যায় ভারতীয় দূতাবাসের একজন সদস্য মারা গেছেন। আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত মরদেহ ভারতে পাঠানো যায়।

বিবৃতিতে আরো বলা হয়, পরিবারের গোপনীয়তার জন্য মৃত ব্যক্তির বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ হচ্ছে না। এই দুঃসময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা ভুক্তভোগী পরিবারের সঙ্গে রয়েছে।

আরো পড়ুন : ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব নিয়ে এত বিতর্ক কেন?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App