×

ভারত

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করার হুমকি দিলেন যোগী আদিত্যনাথ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করার হুমকি দিলেন যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কাশ্মীরের আরএস নির্বাচনী আসনে সফরকালে তিনি দাবি করেছেন, পাকিস্তান অধিকৃত (আজাদ) কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্দ্য অংশ। চিরকাল আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে এসেছে ভারত। মুখে বলে কাজ হয়নি। এবার কাজে করিয়ে দেখাবে ভারত।

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, বিজেপি ৪০০ আসনে জিতলে আজাদ কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। এবার কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সেই স্পর্শকাতর বিষয়টিকেই হাতিয়ার করলেন যোগী।

তিনি বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন।

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে মোট তিন হাজার ৫০২টি ভোটকেন্দ্রে গত বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হয়। এতে ভোট দিয়েছেন মোট ৫৬ দশমিক ০৫ শতাংশ ভোটার। এই দফায় মোট প্রার্থীসংখ্যা ২৩৯।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App