×

ভারত

রতন টাটার মৃত্যুতে যা বললেন সাবেক ‌প্রেমিকা সিমি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:৪১ এএম

রতন টাটার মৃত্যুতে যা বললেন সাবেক ‌প্রেমিকা সিমি

ধনকুবের রতন টাটা ও সাবেক ‌প্রেমিকা সিমি গারেওয়াল

বেশ কিছু দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ভারতের ধনকুবের রতন টাটা গত বুধবার মধ্যরাতে মারা গেছেন। দেশের শিল্প জগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। দীর্ঘ কর্মজীবন। যদিও জীবনযাপনে তেমন কোনো বাহুল্য ছিল না তার। 

ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়েছে বিভিন্ন সময়। তিনি ছিলেন চিরকুমার। জানা গেছে, জীবনে চার বার প্রেমে পড়েছিলেন এ চিরকুমার। তবে বিয়ে করা হয়নি তার। আজীবন অবিবাহিত ছিলেন। সঙ্গী ছিল তার পোষ্যেরা। 

একসময় অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে নাকি প্রণয় সম্পর্কে জড়ান শিল্পপতি। বেশ কয়েক বছর সেই সম্পর্ক থাকলেও শেষমেশ তা পরিণতি পায়নি। তবে তাদের বন্ধুত্ব ছিল অটুট। তাই রতন টাটার প্রয়াণ যেন মেন নিতে পারছেন না এ অভিনেত্রী।

আরো পড়ুন: কেনেডির স্ত্রী এথেল মারা গেছেন

রতন টাটার সঙ্গে তার সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানিয়ে এ অভিনেত্রী বলেন, ও দারুণ মজার মানুষ ছিল। নিপাট ভদ্রলোক। অর্থ কখনই ওর চালিকাশক্তি ছিল না। শিল্পপতির চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সিমি গারেওয়াল লিখেছেন- ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য করা খুব কঠিন... বড্ড কঠিন... বিদায় বন্ধু। 

প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রতন টাটা। সেখানেই সিমি তাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি? এর উত্তরে রতন টাটা বলেছিলেন, ‘সেই সময় খুব বেশি মাত্রায় কাজে নিয়োজিত ছিলাম। বেশ কয়েকবার বিয়ে করার কথা ভেবেও ছিলাম কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App