×

ভারত

মেঘালয়ে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

মেঘালয়ে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

এর আগে সীমান্তবর্তী জিকজাক গ্রাম থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছিল মেঘালয় পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস জেলার বোলদামগ্রে গ্রামে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে গ্রামবাসীরা। সোমবার (৪ নভেম্বর) তাদেরকে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তাদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, কিছু বাংলাদেশি মুদ্রা বা টাকা, মোবাইল ফোন এবং বাংলাদেশি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।

মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কিছু দিন আগে যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাউথ ওয়েস্ব গারো হিলস জেলা পুলিশ। এ অভিযান অভিযান শুরুর আগে মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জনসভা করেছে পুলিশ ও বিসিএসএফ। সেসব জনসভায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে পুলিশের হাতে সোপর্দ করতে গ্রামবাসীদের অনুরোধ করেছিলেন তারা। গ্রামবাসীরাও তাতে সম্মতি দিয়েছিলেন।

এই ৭ বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনায় ইতোমধ্যে সাউথ ওয়েস্ট গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সীমান্তবর্তী জিকজাক গ্রাম থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছিল মেঘালয় পুলিশ।

আরো পড়ুন : বিজেপির ইশতেহারে প্রথম দফাতেই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ প্রসঙ্গ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App