×

ভারত

মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে কঙ্গনাকে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম

মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে কঙ্গনাকে আইনি নোটিশ

বলিউড অভিনেত্রী কঙ্গনা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনাকে নিয়ে বিতর্ক যেন কাটছেই না। ভারতীয় রাজনীতি বা বলিউডপাড়ার স্বজনপ্রীতি যা নিয়েই মুখ খোলেন, শুরু হয় বিতর্ক। কৃষক আন্দোলনের কথা তুলনায় টেনেছেন বাংলাদেশ প্রসঙ্গ। তবে কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে এমন ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে আদালতের আইনি নোটিশ পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তর প্রদেশের আগরার এমপি-এমএলএ আদালত থেকে তাকে নোটিশ পেয়েছেন কঙ্গনা। রমাশঙ্কর শর্মা নামের এক আইনজীবীর অভিযোগ অনুযায়ী, কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কঙ্গনা। আর সে কারণে কঙ্গনাকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে কঙ্গনার জবাব চাওয়া হয়েছে।

২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন কঙ্গনা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ এই পোস্টে কঙ্গনা লাল বাহাদুর শাস্ত্রীর ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন।

এর আগে আগস্ট মাসে কঙ্গনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’

তিনি এই পোস্টে আরো লেখেন, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’

আরো একটি ইনস্টাগ্রাম পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন কঙ্গনা। ফলে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট আসে কঙ্গনার বিরুদ্ধে।

আরো পড়ুন : মোদির সফরের আগে ব্রাজিলে জঙ্গি হামলা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App