×

ভারত

বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতার মেয়র

ছবি : সংগৃহীত

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সম্প্রতি, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কলকাতার বেশ কিছু চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, “বাংলাদেশে বর্তমানে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, তবে কেউ বৈধ পথে এসে চিকিৎসা নিতে আসেননি এমন খবর নেই।”

ফিরহাদ হাকিম আরও বলেন, “যদি একজন ব্যক্তি অসুস্থ হয়, সে আমার শত্রু হলেও আমি তাকে চিকিৎসা দেব। এটি চিকিৎসকের ধর্ম।” তিনি মানবিকতার উপর জোর দিয়ে বলেন, “যে কেউ আমার জীবন নষ্ট করতে আসুক, তবুও তার চিকিৎসা দিতে হবে।”

এদিকে, ভারতের জাতীয় পতাকার অবমাননার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর কলকাতার খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দেন। এছাড়া, উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালও বাংলাদেশি রোগীদের ভর্তি ও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে। এর পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App