×

ভারত

ভারতে ডিএনএ নমুনা দিলেন আনারকন্যা ডোরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ এএম

ভারতে ডিএনএ নমুনা দিলেন আনারকন্যা ডোরিন

ভারতে আনারকন্যা ডোরিন

ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা ফিরদৌস মুমতারিন ডোরিন অবশেষে ভারতের কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আনারকন্যার ডিএনএ নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে।

আট মাস আগে কলকাতার নিউটাউনের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সিআইডি। নানা কারণে তারা সেখানে যেতে পারেননি। ফলে তদন্তের কাজ আটকে ছিল।

পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, উদ্ধার হওয়া দেহাংশ যে সংসদ সদস্যেরই তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি ছিল।

গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসার নাম করে বরাহনগরের আবাসস্থল থেকে বেরেনোর পর নিখোঁজ ছিলেন। নিখোঁজের মামলাও করা হয়েছিল।

তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, নিউটাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে তাকে খুন করেছে কয়েকজন বাংলাদেশি।

সেই মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামকে গ্রেফতার করে। বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে শিমূল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জল এবং মুস্তাফিজুর নামে চার অভিযুক্তকে। তবে ঘটনার মূল চক্রান্তকারী নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন ফেরারি।

কলকাতায় আটকদের জিজ্ঞাসাবাদ করে সংসদ সদস্যের দেহাংশ আবাসনের সেপটিক ট্যাংকে ও হাড়গোড় কাছাকাছি একটি খাল থেকে উদ্ধার করেছিল।

জানা গেছে, নৃশংসভাবে খুন করার কাহিনী। সিআইডি ইতোমধ্যেই জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তবে তিন মাস আগে বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও এখনো চার্জ গঠন হয়নি।

সিআইডির সূত্রে বলা হয়েছে, শিগগিরই চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরু করা যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App