×

ভারত

ভারতে ভাঙা হলো শতাব্দীপ্রাচীন মসজিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

ভারতে ভাঙা হলো শতাব্দীপ্রাচীন মসজিদ

মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। ছবি : সংগৃহীত

ভেঙে ফেলা হয়েছে ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর শহরে ১৮০ বছরের পুরোনো একটি মসজিদের একাংশ। বান্দা–ফতেহপুর সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় তা ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফতেহপুর জেলা প্রশাসন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ফতেহপুর শহরে অবস্থিত মসজিদটির নাম নূরী জামে মসজিদ। ১৮০ বছরের পুরোনো এই মসজিদের একাংশ ভেঙে ফেলার বিষয়ে জেলা প্রশাসন থেকে  জানানো হয়েছে, মসজিদের একাংশ সড়কের ওপর পড়ায় বিষয়টি নিয়ে নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের পরও সেই অংশ ভাঙা হয়নি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়ার পর সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। এ নিয়ে তারা এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। এ বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ আসার আগেই মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনা ঘটল।

আরো পড়ুন : দিল্লিতে বাংলাদেশবিরোধী বিক্ষোভ ঘিরে দিনভর যা যা ঘটল

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠী বলেন, মসজিদ কমিটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। কিন্তু এখনো এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়নি। মসজিদের যে অংশ ভাঙা হয়েছে, সেটি এর বর্ধিত অংশ। মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে।

জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মসজিদের একটি অংশ ভেঙে ফেলার জন্য গত আগস্টে মসজিদ কমিটি, সেখানকার দোকানদার, বাড়ির মালিকসহ ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। কিন্তু এরপরও সেই অংশ ভাঙা না হওয়ায় মঙ্গলবার তা ভেঙে দেয়া হয়।

তিনি বলেন, সড়কের ওপরে থাকা সব ভবন চিহ্নিত করে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। অন্যরা সেপ্টেম্বরেই চিহ্নিত অংশ ভেঙে ফেলে। মসজিদ কমিটিও সড়কের ওপর থাকা দোকানের অংশবিশেষ ভেঙেছে। তবে গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে তারা মসজিদের অংশবিশেষ ভাঙেনি।

মসজিদ ভাঙার বিষয়টি নিয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App