×

ভারত

চঞ্চলকে নিয়েও ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

চঞ্চলকে নিয়েও ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি একটি মিথ্যা খবরের শিকার হয়েছেন। ভারতের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এ বিষয়ে চঞ্চল চৌধুরী সম্পূর্ণ মিথ্যা দাবি করে বললেন, এটা একেবারে ভিত্তিহীন সংবাদ। 

ভারতীয় মিডিয়ায় বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন তিনি, যেখানে দুবাই থেকে নিউইয়র্ক যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ঢাকা থেকে বিমান ছাড়ার আগে তাকে বাংলাদেশের সেনাবাহিনী আটক করে এবং গৃহবন্দি করে রাখে। এই খবরটি নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো প্রতিবাদ জানিয়ে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশের একটি পত্রিকাকে অভিনেতা নিজের মুখে বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে। এই খবরের কোনো সত্যতা নেই। পুরোপুরি মিথ্যা। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকের সঙ্গেই আমার কথা হয়নি। কীভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হলো, তা আমার জানা নেই।

অন্যদিকে ভারতের টিভি নাইন বাংলাকেও একই কথা বলেছেন চঞ্চল চৌধুরী। জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তবে বাংলাদেশের পরস্থিতি নিয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি চঞ্চল চৌধুরী।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় চঞ্চলের নীরবতা ভালো চোখে দেখেননি অনেকেই। সর্বশেষ গত ৯ আগস্ট চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, পেশাগত কারণ ছাড়া কোনোকিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সবার মঙ্গল হোক।

গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার জেরে দু’দেশের সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব ভারত। তা নিয়েই বিরোধ চরমে। যদিও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে ভারতের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App