×

ভারত

ভারতে হাসপাতালে আগুন, ৬ শিশু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

ভারতে হাসপাতালে আগুন, ৬ শিশু নিহত

ভারতে হাসপাতালে আগুন

ভারতের তামিল নাড়ুর দিনদিগুলে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬য় শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভি

হাসপাতাল সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হাসপাতাল থেকে ধোঁয়া উড়ছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

পিটিআই জানিয়েছে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছয় জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেওয়া হয়েছে। এদের বেশির ভাগকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

বোয়ালমারী মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

সাবধান! আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির

‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

প্রধানমন্ত্রী ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App