×

ভারত

কানাডায় ৩ ভারতীয় ছাত্রের মৃত্যুতে দিল্লির উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

কানাডায় ৩ ভারতীয় ছাত্রের মৃত্যুতে দিল্লির উদ্বেগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে কানাডায় তিন ভারতীয় ছাত্রের নিহত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার কাছে এ উদ্বেগের কথা জানিয়েছেন। 

এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে সন্তপ্ত পরিবারকে শোক জানান তিনি। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা নড়ে গিয়েছেন। আমাদের হাই কমিশন যতটা পারছে সহায়তা করছে।

জয়সওয়াল বলেন, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য নির্দেশিকা জারি করেছি, যাতে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। সে দেশে নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, অপরাধের ঘটনা বাড়ছে। চোখ-কান খোলা রাখুন।

এর পাশাপাশি, ভিসা নিয়ে ফের উত্তপ্ত ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্ক। কানাডার ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটের ভিসা ফর্মে শিখ কানাডিয়ানদের লিখিত ভাবে জানাতে হচ্ছে, তারা খলিস্তানপন্থী আন্দোলনকে সমর্থন করেন না। এর পরে কানাডার খলিস্থানপন্থী নেতা বিক্রমজিৎ সিংহের হুমকি দেন, যদি কানাডায় বসবাসরত শিখদের পর্যটন ভিসা না দেয় দিল্লি, তবে কানাডায় সব ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস বন্ধ করে দেয়া হোক।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে জয়সওয়াল গণমাধ্যমকে বলেন, আমরা কাকে ভিসা দেব, কাকে দেব না- এ আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। যারা আমাদের ছোট করে দেখে, তাদের ভিসা না দেয়াটাও আমাদের সিদ্ধান্ত।

আরো পড়ুন : ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করলো সুইজারল্যান্ড


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App