×

ভারত

১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাবেন ট্রাম্প!

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রচারে বার বার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষে কড়া দাবি জানিয়ে আসছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হলেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ১৮ হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে যাচ্ছে।

আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর ইতোমধ্যেই প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। 

আর সেই ‘প্রথম দফার তালিকা’য় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। 

প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় ৭ লাখ ২৫ হাজার। মেক্সিকো এবং এল সালভাডর ছাড়া অন্য কোনো দেশ থেকে এত অবৈধ অভিবাসী হয়নি আমেরিকায়।

আরো পড়ুন : ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন নীতিতে যা আছে, কপাল পুড়ছে কাদের?

শুধু অবৈধ অভিবাসীরাই নন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তার সামনে পড়বে আমেরিকার অন্তত আড়াই লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। 

আমেরিকার সংবিধানে বলা আছে, আমেরিকায় জন্মালেই সে আমেরিকার নাগরিক। জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনটিই পাল্টে দিতে চাইছেন ট্রাম্প। আমেরিকার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, প্রেসিডেন্ট হয়েই একটি ‘এক্সিকিউটিভ অর্ডার’-এ সই করবেন ট্রাম্প। সেই নির্দেশিকায় বলা হবে, আমেরিকায় যে সব অভিবাসী সন্তান জন্মেছে, তারা ‘জন্মসূত্রে’ আর আমেরিকান নাগরিক থাকবে না।

নতুন আইনে মা বা বাবার মধ্যে অন্তত একজন আমেরিকার নাগরিক হলে তবেই সন্তান সে দেশে জন্মালে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ পাবে। পাশাপাশি, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থক ট্রাম্পের নিশানায় রয়েছেন লাখ লাখ মানুষ যারা আইনসিদ্ধ ভাবেই, কোনো না কোনো ভিসা নিয়ে আমেরিকায় বসবাস এবং কাজ করছেন। ট্রাম্পের দাবি, ওই আইনি অভিবাসীরা আদতে আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App