×

ভারত

পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ এএম

পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিহত ৪

কয়েক কিলোমিটার দূর থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়পুরে এক পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঘটা এ দুর্ঘটনায় এ পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোল পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাংকার ছিল। সেখানে একটি ট্রাক হুট করে ধাক্কা দেয়। এতে পেট্রোল পাম্পে আগুন লাগে এবং আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

অগ্নিকাণ্ডে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পেট্রল পাম্পের উপর। কয়েক কিলোমিটার দূর থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছে। 

আগুনে বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, রাসায়নিক ভর্তি ট্রাকটি অন্যান্য গাড়িতে ধাক্কা দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

স্টেশন হাউজ অফিসার মনিষ গুপ্ত বার্তা সংস্থা পিটিআই'কে বলেছেন, বিভিন্ন ট্রাকে আগুন ধরেছে। তবে ঠিক কতটি ট্রাকে এই আগুন ছড়িয়ে পড়েছে- তা এখন পর্যন্ত স্পষ্ট না। আগুনে দগ্ধ হওয়া কিছু লোককে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। 

আহতদের দেখতে হাসপাতালে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।

আরো পড়ুন : ভারতের পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি, আইসিইউতে ২

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App