×

ভারত

ফুটপাতে ঘুমন্ত একই পরিবারের ৩ জনকে পিষে মারলো ট্রাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

ফুটপাতে ঘুমন্ত একই পরিবারের ৩ জনকে পিষে মারলো ট্রাক

ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে চালক ফুটপাতে গাড়ি তুলে দেন। ছবি : সংগৃহীত

রাতের অন্ধকারে ফুটপাতে ঘুমিয়ে থাকা একই পরিবারের দুই শিশুসহ তিনজনকে পিষে মেরেছে একটি ট্রাক। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতের পুণের ওয়াঘোলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মদ থেকে ট্রাক চালানোয় ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে চালক ফুটপাতে গাড়ি তুলে দেন বলে অভিযোগ স্থানীয়দের।

মৃত তিনজনই একই পরিবারের সদস্য। দুই শিশু ছাড়া বিশাল পওয়ার নামে এক ২২ বছরের যুবকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। আহতদের উদ্ধার করে সাসুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু-এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, কেসনন্দ ফাটা এলাকার ফুটপাথে রাতে অনেকে ঘুমাচ্ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। মাঝরাতে একটি ট্রাক ওই ফুটপাতে উঠে পড়ে। তার চাকার তলায় চাপা পড়েন অন্তত নয়জন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শ্রমিকেরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে পুণে গিয়েছিলেন। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সেই কাজে পুণে যান।

দুর্ঘটনার পর ট্রাক চালককে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App