×

ভারত

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৫

ভারতীয় সেনাবাহিনীর গাড়ি

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ সেনা।

মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার ঘড়োয়া এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ছয়টি গাড়ির একটি বহর সেনাসদস্যদের বহনকারী ওই গাড়িটি জেলার বানোই যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর এর ফলেই ঘটে এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি।

কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে- তবে সম্ভবত চালক রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী-সম্পর্কিত কার্যকলাপ অস্বীকার করেছে।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশের জরুরি সদস্যরা উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ছুটে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App