×

ভারত

ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

প্রাদেশিক সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম জানিয়েছে, ভারতের বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচর পৌঁছানোর পর ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু অন্তর্ভুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তারা বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে গুয়াহাটি রেলওয়ে স্টেশন হয়ে সালমারা জেলার মানকাচর পৌঁছেছিলেন।

এ বিষয়ে এক্সে দেয়া পোস্টে হিমন্ত বিশ্বশর্মা জানান, সালমারা পুলিশ একটি অভিযান চালিয়ে এই অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে। তিনি আরো বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে এসব ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে, ১৭ ডিসেম্বর, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম থেকে আসমা আক্তার নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App