×

ভারত

রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায়

সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ছবি : সংগৃহীত

শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতজুড়ে। তার বাসায় ছুঁটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনীতিকরা শোক জানিয়েছেন। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

আরো পড়ুন : মনমোহন সিং ঘুরিয়ে দেন ভারতের অর্থনীতির মোড়

মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিতি রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App