×

ভারত

ভারত সফরে আসছেন ট্রাম্প, হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

ভারত সফরে আসছেন ট্রাম্প, হোয়াইট হাউসে আমন্ত্রণ পাচ্ছেন মোদি

হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন সোমবার (২০ জানুয়ারি)। এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  

দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প কোন দেশ সফর করতে পারেন তার খবর বেরিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসার ১০০ দিনের মধ্যে ট্রাম্প চীন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন, প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প তার উপদেষ্টাদের চীন সফরের কথা বলেছেন। 

আরো পড়ুন : ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শি জিনপিং, নাম নেই মোদির

এ ছাড়া ফিন্যান্সিয়াল ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে বসার পর খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন ট্রাম্প। ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য ভারত সফরের কথাও আলোচনা করেছেন। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প এই সফর করতে পারেন। এছাড়া এবারে স্প্রিংয়ে হোয়াইট হাউসে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প। 

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে জয়শঙ্কর যখন ওয়াশিংটনে যান তখনেই এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। এছাড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প প্রশাসনের কোয়াড জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে।  

খবরে বলা হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে ট্রাম্প প্রশাসনের।

এদিকে ট্রাম্পের আগামীকালের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App