×

ভারত

আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু

প্রথম দিনে ১২০ আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম

প্রথম দিনে ১২০ আবেদন

প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনে বুধবার থেকে আবারো ভিসা এবং কনস্যুলার কার্যক্রম শুরু হয়েছে। 

সহকারী হাইকমিশনের দপ্তরে গত বছর ডিসেম্বরের দুই তারিখে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হামলার পর ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মাদকেও। গত মাসে তাকে আগরতলায় ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার ঘোষণা করা হয় যে আজ থেকে ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু হবে।

আরো পড়ুন : ২৭ বছর পর দিল্লি যাচ্ছে বিজেপির ঘরে!

সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে যে প্রথম দিন ১২০টির মতো ভিসার আবেদন জমা পড়েছে। প্রথম দিনেই বাংলাদেশের ভিসার জন্য আবেদন জানাতে এসেছিলেন এমন এক নারী বলছিলেন, ‘আমার বাবার বাড়ি বাংলাদেশে। ভিসা অফিস বন্ধ ছিল বলে আমি সেখানে যেতে পারছিলাম না। এখন আবারও ভিসা চালু হওয়ায় দেশে যেতে পারব।’

আরেক তরুণী বলছিলেন, আমার আত্মীয়রা থাকেন বাংলাদেশে। অনেক দিন ধরেই বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল। আগে একবার আবেদন করেছিলাম। কিন্তু কিছু ত্রুটির জন্য সেবার ভিসা পাইনি। কয়েক মাস বন্ধ ছিল ভিসা দেয়া। আজ খুলল। তাই প্রথম দিনেই আবেদন করে দিলাম।

কর্মদিবসে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। আর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেয়ার সময় বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।

তবে ঠিক কতদিনে ভিসা দেয়া যাবে, সেটা এখনই সঠিক ভাবে বলতে পারছে না দূতাবাস সূত্রগুলো। তারা জানাচ্ছেন, প্রায় দুই মাস এই দূতাবাস থেকে ভিসা দেয়া বন্ধ ছিল, তাই ঠিক কত সংখ্যায় ভিসার আবেদন জমা পড়বে, তা এখনই আন্দাজ করা যাচ্ছে না।

তবে তারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে দিতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সমর্থকেরা গত ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করেছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App