×

ভারত

ফল প্রকাশের আগেই উত্তপ্ত দিল্লি, কেজরির বাড়িতে এসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

ফল প্রকাশের আগেই উত্তপ্ত দিল্লি, কেজরির বাড়িতে এসিবি

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে আজ শনিবার। তবে, ভোটগণনায় বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি।

তার আগের দিন অর্থাৎ শুক্রবার থেকেই দিল্লির রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। আম আদমি পার্টি বা আপ বিজেপির বিরুদ্ধে 'অপারেশন লোটাসের' অভিযোগ তুলেছে। 

ফুসলিয়ে, জোর করে কিংবা অর্থের বিনিময়ে বিধায়কদের হাত করে নেয়ার বিষয়টিই হচ্ছে অপারেশন লোটাস। যা এর আগেও বিজেপি করেছে বলে অভিযোগ আপের।

এদিকে উপরাজ্যপালের তদন্তের নির্দেশের ভিত্তিতে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অ্যান্টি করাপশন ব্যুরো বা এসিবির কর্মকর্তারা শুক্রবার অভিযানের জন্য যান। 

আরো পড়ুন : কেজরিওয়ালের ভরাডুবি, দিল্লিতে বাজিমাত গেরুয়া শিবিরের

তবে এসিবি কর্মকর্তাদের বাড়িত ঢুকতে দেননি কেজরিওয়াল। তার আইনজীবীর বলেছেন, বিজেপি অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এভাবে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার অধিকার এসিবির নেই।

উল্লেখ্য, গত বুধবার ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিধানসভা ভোটের ফলপ্রকাশের কথা রয়েছে। 

২০২০ নির্বাচনে ৬২ আসন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র আট আসন। কংগ্রেস একটিও আসন পায়নি।

এবারের ভোটে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজের নয়াদিল্লি আসনেই হেরে গেছেন। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিংহ। তাদের ভোটের ব্যবধান ৩,১৮২।

সব মিলিয়ে ২৭ বছর পর দিল্লি দখল করছে বিজেপি। বড় ব্যাবধানে হারছে কেজরিওয়ালের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App