×

ভারত

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

মৃত্যুর আগে পরিনিতা ‘হলুদ সন্ধ্যা’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন। ছবি : সংগৃহীত

ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে এক তরুণী প্রাণ হারিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে নাচার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তার মৃত্যুর কোলে ঢলে পড়ার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগে ২৩ বছর বয়সী ওই তরুণী মারা গেছেন। 

মৃত ওই তরুণীর নাম পরিনিতা জৈন, তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হলুদ সন্ধ্যা’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বলিউডের জনপ্রিয় ‘লেহরা কে বলখা কে’ গানের তালে নাচার সময় শনিবার রাতে মঞ্চে হঠাৎ ঢলে পড়েন পরিনিতা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশিত হয়। পরিবারের সদস্যদের যারা ডাক্তার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

আরো পড়ুন : ছত্তিশগড়ে সেনাবাহিনীর অভিযানে ৩১ জন মাওবাদী নিহত

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবিএ গ্র্যাজুয়েট পরিনিতা ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। সরকারি তথ্য অনুসারে, তার এক ছোট ভাইও ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল।

অবশ্য মধ্যপ্রদেশে গানের সুরে নাচতে নাচতে মানুষের মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী এক ছেলে মারা গিয়েছিল।

একইভাবে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি যোগ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নাচতে গিয়ে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App