×

ভারত

গুজরাতে সেতু ভেঙে ৪ গাড়ি নদীতে, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

গুজরাতে সেতু ভেঙে ৪ গাড়ি নদীতে, নিহত ৩

মহিসাগর নদীর ওপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাতে বডোদরা জেলায় বুধবার (৯ জুলাই) সকালে মহিসাগর নদীর ওপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু।

সেসময় সেতুর ওপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত ওই ঘটনায় তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সরকারি সূত্র জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে গুজরাত এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকায় মহিসাগর নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং দু’টি গাড়ি সেতুর ওপর দিয়ে নদী পারাপার হচ্ছিল। সেতু ভেঙে পড়তেই গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। 

এখন পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহ মিলেছে তিন জনের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বডোদরার এসপি (গ্রামীণ) রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আনন্দ কেন্দ্রের এমপি মিতেশ পটেল বলেন, এ পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। বডোদরা এবং আনন্দ, দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

প্রসঙ্গত, তিন বছর আগে ২০২২ সালে এই গুজরাতেরই মোরবীতে সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় দু’দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি ওই সেতু। 

পুনর্নিমাণের পর ২০২২ এর অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মোরবী। খোলার চার দিনের মাথায় ৩০ অক্টোবর সেতুটি ভেঙে পড়ে। 

আরো পড়ুন : মধ্যরাতে কুকুরের চিৎকার বাঁচিয়ে দিলো ৬৭ জনকে

ওই দিন মাচ্ছু নদীর উপরের ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। শুধু মাত্র ভেঙে পড়ার দিনেই নাকি টিকিট বিক্রি হয়েছিল ৩ হাজারেরও বেশি! 

দুর্ঘটনার সময়েও সেতুর উপর ছিলেন ৩০০ জন। তার মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও অনেকে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে অবহেলা ছিল। অভিযোগের আঙুল ওঠে নির্মাণকারী সংস্থা এবং মোদি সরকারের দিকেও। বুধবারের সেতু বিপর্যয় ফেরাচ্ছে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App