×

ভারত

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

জম্মু ও কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য মতে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

বিস্ফোরণে আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেন এবং থানা এলাকা ঘিরে ফেলা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোগাম থানার পুলিশ সদস্যরা সম্প্রতি ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনাটি তদন্ত করে। এই পোস্টারগুলোর সূত্র ধরে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন : দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি 

গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন আদিল আহমেদ রাথের, যাকে গত অক্টোবরে আটক করা হয়েছিল। তিনি এমন পোস্টার লাগাচ্ছিলেন যেখানে নিরাপত্তা বাহিনী ও কাশ্মিরে বহিরাগতদের ওপর বড় ধরনের হামলার হুমকি ছিল। তাকে জিজ্ঞাসাবাদের পর একটি জঙ্গি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা অতীতে দিল্লিতে আত্মঘাতী হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App