×

ভারত

অনলাইনে গেম খেলতে না দেয়ায় ১০তলা থেকে ৩ বোনের একসঙ্গে ঝাঁপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

অনলাইনে গেম খেলতে না দেয়ায় ১০তলা থেকে ৩ বোনের একসঙ্গে ঝাঁপ

ছবিটি এআই দিয়ে নির্মিত। সংগৃহীত

অনলাইনে গেম খেলতে না দেয়ায় ১০তলা আবাসিক ভবন থেকে ৩ বোন একসঙ্গে ঝাঁপ দিয়েছে। বাবা-মা গেম খেলতে দিচ্ছিলেন না। তাতে অভিমানে বহুতল আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। মঙ্গলবার রাত ২টার দিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে। ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন কিশোরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজারের।

পারিবারিক সূত্র জানায়, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনা মহামারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী। তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে গেম খেলা নিয়ে প্রায়শই বকাবকিও করতেন তারা। 

সূত্রের খবর, মঙ্গলবার রাতেও ওই গেম খেলা নিয়েই অশান্তি বাধে বাড়িতে। বাবা-মা গেম খেলতে দিচ্ছিলেন না তিন বোনকে। এর পরেই তিন কিশোরী একসঙ্গে আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই গাজিয়াবাদের লোনি এলাকার ওই আবাসনে টিলা মোড় থানার পুলিশ যায়।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোরীদের পরিবার এবং আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কর্মকর্তারা। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা।

সম্প্রতি অনলাইনে একটি টাস্ক-বেস্‌ড গেম (যে গেমগুলো খেলার সময়ে গেমের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এবং তার ভিত্তিতে লেভেল বৃদ্ধি পায়)- এর প্রতি আসক্ত হয়ে পড়েছিল ওই তিন বোন। ওই গেম খেলা নিয়েই বাবা-মায়ের সঙ্গে তাদের ঝামেলা হয়েছিল বলে সূত্র জানিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর নয় পরিবারতন্ত্র, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত আমির

আর নয় পরিবারতন্ত্র, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত আমির

নরসিংদীতে দুই গ্রুগের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

নরসিংদীতে দুই গ্রুগের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, ৯০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

মানিকগঞ্জে গাজরের বাম্পার ফলন, ৯০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App