×

ভারত

মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটায় লড়ছেন : অরবিন্দ কেজরিওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

মমতাদিদি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটায় লড়ছেন : অরবিন্দ কেজরিওয়াল

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটপর্ব শুরুর আগের দিন তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার (২২ এপ্রিল) এই ফোনালাপের কথা সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন কেজরিওয়াল।

একটি পোস্টে কেজরিওয়াল লিখেছেন, এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। সম্পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছি। তিনি অত্যন্ত কঠিন একটি লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি দাবি করেন, সিইসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অপব্যবহার করেও নরেন্দ্র মোদি পরাজিত হবেন।

এর আগে মঙ্গলবার তামিলনাড়ুতে দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে), ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামদলগুলোর প্রচারে অংশ নেন কেজরিওয়াল। সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করে সামাজিক বিভাজন তৈরির অভিযোগ তোলেন।

আরো পড়ুন : শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?

বুধবার মমতার সঙ্গে কথা বলার পর তিনি কার্যত তৃণমূলের অবস্থানের সঙ্গেই মিল রেখে মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহারের অভিযোগ তোলেন। সম্প্রতি লোকসভার আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ চালুর কেন্দ্রীয় উদ্যোগ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ভেস্তে যায়। এমন প্রেক্ষাপটে বিরোধী জোটের ভেতরে কেজরিওয়ালের এই সক্রিয়তা অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App