×

ভারত

বিধানসভা নির্বাচন

অনিয়মের অভিযোগে ফলতায় ভোট বাতিল, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৩৮ পিএম

অনিয়মের অভিযোগে ফলতায় ভোট বাতিল, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা অনুষ্ঠিত হবে সোমবার (৪ মে)। তবে ২৯৪টি আসনের মধ্যে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা আসনের ভোট বাতিল করা হয়েছে। ফল প্রকাশের পর আগামী ২১ মে ওই আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শনিবার (২ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নজিরবিহীন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ফলতা আসনের একাধিক বুথে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করে আসনটিতে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে ‘ফ্রেশ পোল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলতা আসনের ফল ঘোষণা করা হবে আগামী ২৪ মে।

আরো পড়ুন : বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করছে ভারত

এদিকে শনিবার দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি প্রার্থীদের গণনাকেন্দ্রের কাছাকাছি হোটেল ভাড়া করে রাত কাটানোর নির্দেশ দেন। পাশাপাশি সতর্ক করে বলেন, যেসব বুথে বিজেপি বেশি ব্যবধানে এগিয়ে থাকবে, সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। তবে ২০০ র বেশি আসন পেয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App