পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের পথে বিজেপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। চলমান বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৫টি আসন।
মোট ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। খবর এএনআই ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এবারের নির্বাচনে বিজেপিই সরকার গঠন করবে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
আরো পড়ুন : তামিলনাড়ু ভোটে চমক, এগিয়ে বিজয় থালাপাতি
