×

ভারত

মুখ্যমন্ত্রীর নাম গোপন রেখেই শপথের তারিখ নির্ধারণ বিজেপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:০৮ পিএম

মুখ্যমন্ত্রীর নাম গোপন রেখেই শপথের তারিখ নির্ধারণ বিজেপির

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে বিজেপি। দলটি ঘোষণা করেছে, আগামী ৯ মে (২৫ বৈশাখ) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রীসহ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে আগামী শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বিজেপির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য বৃহস্পতিবার (৭ মে) কলকাতায় আসতে পারেন তিনি।

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার (৬ মে) রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’ এ যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো ও সৌমিত্র খাঁ।

সেখানে মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালার সঙ্গে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তারা। জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন।

আরো পড়ুন : কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী?

তবে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিজেপি।

আগামী ৮ মে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তখনই জানা যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল- নাকি অন্য কেউ। যদিও দলের একটি বড় অংশ শুভেন্দু অধিকারীর দিকেই ঝুঁকে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব কাকে বেছে নেয়, সেটিই এখন রাজ্য রাজনীতির প্রধান আলোচ্য বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App