×

ভারত

পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই ৯৭ বছর বয়সি প্রবীণ নেতা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই ৯৭ বছর বয়সি প্রবীণ নেতা?

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান চলাকালে ৯৭ বছর বয়সি এক প্রবীণ বিজেপি নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন মোদি এবং পরে তাকে জড়িয়ে ধরেন। সেই ঘটনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। খবর এনডিটিভির।

এই প্রবীণ নেতার নাম মাখন লাল সরকার। কলকাতায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে। শিলিগুড়ির বাসিন্দা মাখন লাল সরকার বিজেপির শুরুর দিকের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। দলীয় সূত্রের দাবি, তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহযাত্রী ছিলেন। এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জির শেষ কাশ্মীর সফরেও তিনি সঙ্গী ছিলেন।

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য জানান, একসময় দেশাত্মবোধক গান গাওয়ার কারণে কংগ্রেস সরকারের আমলে দিল্লি পুলিশ মাখন লাল সরকারকে গ্রেপ্তার করেছিল। পরে আদালতে তাকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তাতে রাজি হননি।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

তিনি বলেন, বিচারকের অনুরোধে আদালতেই আবার সেই গান গেয়ে শোনান মাখন লাল সরকার। তার সাহসিকতায় মুগ্ধ হয়ে বিচারক পুলিশকে নির্দেশ দেন, যেন তাকে সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেওয়া হয় এবং যাতায়াতের খরচও বহন করা হয়।

মাখন লাল সরকার শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রথম বিজেপি জেলা সভাপতি ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন আন্দোলনে অংশ নেওয়ার কারণেও তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে বিজেপি প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দলীয় সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৮১ সাল থেকে টানা সাত বছর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন মাখন লাল সরকার। এটি সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় ছিল বিরল ঘটনা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল পর্যায়ের নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবেই পরিচিতি পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App