×

ভারত

জোট জটিলতায় ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৪২ পিএম

জোট জটিলতায় ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। শনিবারও (৯ মে) রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে) সরকার গঠনের দাবি তুললেও সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ এখনো তাদের পক্ষে যায়নি।

মূল জট তৈরি হয়েছে দুই আসনের দল ভিসিকেকে ঘিরে। দলটির আনুষ্ঠানিক সমর্থন না পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

শুক্রবার রাত থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ভিসিকে প্রধান থল তিরুমাভালাভান। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজয়ের মন্ত্রিসভায় তাকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আবার ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট থেকেও তাকে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দেওয়া হয়েছে বলে আলোচনা চলছে। শনিবার সকালে নিজের অবস্থান পরিষ্কার করার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি মুখ খোলেননি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সরকার গঠনকে ঘিরে টানাপোড়েনের মধ্যেই বিজয়ের দলের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার গুরুতর অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, পুদুচেরির একটি রিসোর্টের বাইরে রাখা গাড়ির ভেতরে এএমএমকের একমাত্র বিধায়ককে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে বিজয়ের পক্ষে সমর্থনের স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়।

অভিযোগ রয়েছে, টিভিকে নেতারা সেই সই করা কাগজের ছবি তুলে হোয়াটসঅ্যাপে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখানোর চেষ্টা করেন।

তবে তাড়াহুড়ো করতে গিয়ে বড় ভুল করে বসেন বিজয় শিবিরের নেতারা। সই করা মূল কাগজটি ওই বিধায়কের কাছেই থেকে যায়। পরে রাজ্যপাল যখন এএমএমকের আনুষ্ঠানিক প্যাডে সমর্থনপত্র চান, তখন পুরো বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এরপর এএমএমকে প্রধান টিটিভি দিনাকরণ স্পষ্ট জানিয়ে দেন, তারা বিজয়কে নয়, বরং এআইএডিএমকেকেই সমর্থন দিচ্ছেন। মধ্যরাতে ওই বিধায়ককে রাজ্যপালের সামনে হাজিরও করা হয়।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে আরো শপথ নিলেন যারা

এই ঘটনায় বিজয়ের শিবিরের ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের একাংশ মনে করছেন, পুরো বিতর্কে বিজয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই দলের নির্বাচনি প্রচার ব্যবস্থাপক আধব অর্জুনের অদক্ষতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন। বর্তমানে বিজয়ের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য আরো অন্তত দুটি আসনের সমর্থন প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসিকে যদি শেষ পর্যন্ত বিজয়কে সমর্থনও দেয়, তবু নতুন সংকট তৈরি হতে পারে। কারণ বিজয়ের সম্ভাব্য জোটে রয়েছে পিএমকে, যারা মূলত ওবিসি ভান্নিয়ার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ভিসিকের মূল শক্তি দলিত ভোটব্যাংক।

দুই দলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিরোধ রয়েছে। ফলে সেই দ্বন্দ্ব ভুলে তারা আদৌ একসঙ্গে সরকারে অংশ নেবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে ভিসিকের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। ফলে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শেষ পর্যন্ত কে দায়িত্ব নিচ্ছেন—বিজয় নাকি অন্য কেউ—তা জানতে আরো অপেক্ষা করতে হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

স্বাস্থ্য সচিব হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

‘নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

‘নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App