×

ভারত

আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:০২ পিএম

আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে নিজেকে তাঁর বড় ভক্ত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন ট্রাম্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। খবর এনডিটিভির।

অনুষ্ঠানে সার্জিও গোরকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, সার্জিও, তোমাকে আমাদের দেশের প্রতিনিধি হতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু।

ট্রাম্প বলেন, আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না। ভারত আমাদের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে।

আরো পড়ুন : সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে রেকর্ড পরিমাণ শক্তিশালী এবং শেয়ারবাজারও উচ্চ অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত যা চায়, তাই পায়। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।

এ সময় মার্কো রুবিওরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন।

শেষে ট্রাম্প বলেন, আমি জানি আপনারা আমাদের ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তাকে জানাবেন, আমি তার একজন বড় ভক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App