×

ভারত

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরো কয়েকজন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ বিভিন্ন ইউনিট অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক ছিলেন। তারা চিকিৎসার উদ্দেশে দিল্লিতে অবস্থান করছিলেন।

আরো পড়ুন : ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠলে অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকালে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে ঢেকে যায়।

তিনি বলেন, তিনি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করেন যে হোটেলে আগুন লেগেছে। পরে বাইরে বেরিয়ে তিনি দেখেন পুরো ভবন আগুনে জ্বলছে। কোনোমতে তিনি প্রাণে রক্ষা পান।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App