×

ভারত

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:২০ পিএম

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার (১০ জুন) মারা যাওয়া ওই বাংলাদেশি একজন নারী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

স্থানীয় গুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গুরুতর আহত হন ওই নারী। এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন তিনি। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।

পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে।

গত ৩ জুন দিল্লির ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় বাংলাদেশি দুই পরিবারের মোট আট জন আহত হন। তন্মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। পরদিন বৃহস্পতিবার (৪ জুন) এক জনের মৃত্যুর খবর আসে। তার নাম মো. নুরুল আমিন (৪৪)।

এ ঘটনায় প্রথমিকভাবে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আরও ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (৭ জুন) চিকিৎসাধীন থাকা আরেকজনের মৃত্যু হয়। বুধবার (১০ জুন) বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে করমুক্তির প্রস্তাব

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎসে কর কমানোর সুপারিশ

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App