×

ভারত

তুলে নেওয়া হলো মমতার নিরাপত্তা ব্যবস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

তুলে নেওয়া হলো মমতার নিরাপত্তা ব্যবস্থা

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের (পিএসও) বুধবার (১৭ জুন) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলকাতার কালীঘাটে অবস্থিত সাবেক এই মুখ্যমন্ত্রীর বাসভবনে বিগত প্রায় ২০ বছর ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা।

নতুন করে ৪-৫ জনকে পিএসও’র দায়িত্ব দিয়ে মমাতর বাড়িতে পাঠানো হলেও তাদের গ্রহণ করেননি মমতা। ফলে বুধবার রাতে তার বাড়ির বাইরের পুলিশ বক্স পুরোপুরি ফাঁকা হয়ে যায়। রাতে সেখানে কোনো পুলিশ দেখা যায়নি। এর মধ্য দিয়ে সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।

বুধবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন তার অনুগামী সাংসদ ডেরেক ও ব্রায়েন। পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ ছিলেন সেই সময় থেকে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই কয়েকজন পিএসও। কিন্তু বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ পুলিশের পক্ষ থেকে হঠাৎ করেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর যাদের পাঠানো হয়, তাদের কাউকেই চেনেন না মমতা।

ডেরেক বলেন, রাত সাড়ে ৯টায় কয়েকজন অচেনা অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন।

আপাতত মমতার বাড়িতে রাষ্ট্রীয় স্তরের কোনো রকমের পুলিশি নিরাপত্তা নেই বলে জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, ‘আমরা দুজন নিরাপত্তারক্ষী রেখেছি।’ এই কথা বলার পর মেন গেটে তালা দিয়ে ডেরেক ও ব্রায়েনকে বের হতে দেখা যায়।

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী একটি উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যাতে কোনো ধরনের গাফিলতি না হয়। তার প্রাপ্য সম্মান ও মর্যাদা যাতে পুরোপুরি বজায় থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। সেই নিয়ম ও প্রোটোকল হিসেবে মমতার জন্য দশজন পিএসও এবং সর্বোচ্চ স্তরের ‘জেড প্লাস’ নিরাপত্তা বরাদ্দ থাকার কথা।

জেড-প্লাস নিরাপত্তা হলো ভারতের কোনো ভিআইপি বা ভিভিআইপি ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ স্তরের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা। জীবননাশের হুমকির মুখে থাকা দেশের শীর্ষ রাজনীতিবিদ, কেন্দ্রীয় মন্ত্রী ও অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিদের এই বিশেষ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়।

জেড-প্লাস নিরাপত্তার মূল বৈশিষ্ট্য হলো, এখানে সর্বমোট ৫৫ জনের একটি সুদক্ষ দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। যার মধ্যে ১০ জনের বেশি ক্ষীপ্রগতির এনএসজি কমান্ডো এবং বাকিরা পুলিশ বাহিনীর সদস্য হন। এই কমান্ডোরা মার্শাল আর্ট ও বিনা অস্ত্রে লড়াইয়ে অত্যন্ত দক্ষ ও পারদর্শী হন এবং তাদের কাছে সবসময় আধুনিক এমপি-৫ বন্দুক ও অত্যন্ত উন্নতমানের যোগাযোগের যন্ত্র থাকে। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা স্তর, যার অবস্থান মূলত স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নিরাপত্তার ঠিক পরে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App