×

ভারত

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:০২ পিএম

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লখনউ শহরের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী ভবনের ভেতরে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের প্রথম তলা থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন থেকে বাঁচতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা গেছে।

দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর একটি দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের স্বজনদের জন্য আর্থিক সহায়তা ঘোষণাও করেছেন।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App